এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদরের বাজার সংলগ্ন মুসলিম পাড়ায় রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার রাত আনুমানিক ৩টার দিকে পার্শ্ববর্তী লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয়রা জানান, শবে বরাতের রোজা রাখতে সেহেরী খেতে উঠলে মনির মেম্বার টিম্বার এন্ড স' মিলে আগুনের ধোয়া দেখে। আগুন আগুন চিৎকার দিলে লোকজন ছুটে আসে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরই মধ্যেই উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পাশে নদী থাকায় আধঘন্টায় সম্পূর্নভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের ধারনা, হয়ত বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হতে পারে। আবার কারো কারো মতে স' মিলের কাঠের ভুসিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সব মিলিয়ে এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
স' মিল পরিচালনাকারী মনির মেম্বারের ছেলে মোহাম্মদ আবছার জানান, হয়তো কেউ শত্রুতা বশত আগুন লাগিয়ে দিয়েছে। এতে তাদের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিজন বিশ্বাস জানান, রাত তিনটায় আগুন লাগার খবর পান। মুহুর্তেই ছুটে এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে পড়েন। স' মিলেই আগুনের উৎপত্তি। মিলের সাথে লাগানো ঘরবাড়ি ছিলো। সময়মতো জানা না গেলে বড় ধরণের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনাও ঘটতো বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অগ্নিকাণ্ডের ঘটনা স্থল তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ পরিদর্শন করেন। নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশ নিয়োজিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২