Header Premium (728×90)

বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ বাঁশঝাড়ে

বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম আবু হুরায়রা। সে সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি দক্ষিণপাড়ার মো. মনজুরুল ইসলামের ছেলে ও কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার দুপুরে স্কুলে বিরতির সময় নাশতা খাওয়ার কথা বলে স্কুল থেকে বের হয় আবু হুরায়রা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার বাইসাইকেল পাওয়া যায় স্থানীয় ডাকুমারা হাটে। কে বা কারা বাইসাইকেলটি সেখানে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরপর আজ ভোরে বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, নিহত স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করা হবে।

editor

Recent Posts

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

27 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

33 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

48 minutes ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

58 minutes ago

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…

2 hours ago

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…

2 hours ago

This website uses cookies.