Header Premium (728×90)

নবীনগরে পবিত্র বার্ষিক ওরসকে কেন্দ্র করে গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি দয়াল বাবা গনিশাহ (রঃ) এর তিন দিনব্যাপী পবিত্র বার্ষিক ওরস ও মেলাকে কেন্দ্র করে মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে প্রায় ২০০শ’ উপরে গাঁজার দোকান বসেছে এখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে একশ্রেণির মাদকসেবী ও কথিত মাজারভক্তরা। এই অবৈধ মাদক বিক্রি ও সেবন যেন এখানে একেবারেই বৈধ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ওরসের প্রথম রাতে সরজমিনে মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লাখো মানুষের ভিড়। এক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির দক্ষিণ ও পূর্ব দিকে কবরস্থানসংলগ্ন এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আর এসব আসরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকদেরকেও দেখা যায় গাঁজা সেবন করতে। অনেক মাদক ব্যবসায়ী সাধু-সন্ন্যাসী সেজে মাদক বিক্রি ও সেবন করছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলছে বিরামহীনভাবে।

মাজার পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস মাদকের কথা স্বীকার করে বলেন, আমাদের মাজার এরিয়ার ভিতরে গাঁজা সেবন সম্পূর্ণ নিষেধ। মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে কিছু আসর আমার নজরে এসেছে যা আমি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছি।

এ ব্যপারে জানতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার,বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম সে জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টি দেখছি কোনোভাবেই যেন সেখানে মাদক বিক্রি ও সেবন না করা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।

editor

Recent Posts

দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি

গত সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নামার পর বিনিয়োগকারীদের কেনাকাটা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের…

4 minutes ago

ফ্রান্সের কাছে হারলেও পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়লেন মরক্কোর ইয়াসিন বুনো

ফ্রান্সের কাছে ২-০ গোলে হারলেও পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।…

19 minutes ago

মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স, দেম্বেলে-এমবাপ্পেদের থামাবে কে

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের অপ্রতিরোধ্য ফ্রান্স। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে…

34 minutes ago

গাজায় ইসরাইলি হামলায় নতুন করে ৬ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী…

49 minutes ago

আর্জেন্টিনার ম্যাচে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল, দাবি পাউ কুবারসির

আর্জেন্টিনা ও মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠলে আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন স্পেনের তরুণ…

1 hour ago

বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে

মরক্কোর বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে লিওনেল মেসির সাথে সর্বোচ্চ গোলদাতার তালিকায়…

1 hour ago

This website uses cookies.