Header Premium (728×90)

অপরাধ

স্কুলে না গিয়েও নিয়মিত বেতন তুলছেন শিক্ষিকা

করোনার বন্ধের সময় থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিনের বিরুদ্ধে।
এতে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।
জানা যায়, কাউখালী উপজেলার উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ খ্রিষ্টাব্দের জুনে যোগদান করেন সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন।
তিনি করোনাকালীন সময় থেকে শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করেন দেন। তিনি স্কুলে না আসলেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন। বিষয়টি ওই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি জানার পর তিনি প্রধান শিক্ষকের কাছে সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন স্কুলে অনুপস্থিত থাকার কারণ জানতে চান। প্রধান শিক্ষক জানান, ওই শিক্ষক শারীরিকভাবে অসুস্থ তাই তিনি স্কুলে আসছেন না। পরে ওই শিক্ষকের স্থানে ক্লাসের পাঠদানের জন্য সাড়ে তিন হাজার টাকা বেতনে নীলতি গ্রামের শুকতা ও রেশমা নামের দুনজনকে চলতি বছরের মার্চ মাসে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক।
ওই শিক্ষক স্কুলে একদিনও না এসে এবং হাজিরা খাতায় স্বাক্ষর না করেও নিয়মিত বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করছেন। তবে জানুয়ারি মাসে ওই শিক্ষক স্কুলে না আসলেও হাজিরা খাতায় তার স্বাক্ষর দেখা যায়। তবে ফেব্রুয়ারি-মার্চ মাসের হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষর না থাকলেও বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করেছেন। অথচ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে না যাওয়ার দুই নারী শিক্ষকের একদিনের বেতন কেটে দিয়েছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা আক্তার ও পারুল রানী দেবনাথ বলেন, ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষার্থীরা পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণ পালা ইকোপার্কে ট্রলার যোগে শিক্ষা সফরে যান। শিক্ষা সফরে কারণে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ওই শিক্ষা সফরে আমরা শারীরিকভাবে অসুস্থ থাকায় অংশগ্রহণ করতে পারিনি। ওই শিক্ষা সফরে না যাওয়ায় প্রধান শিক্ষক আমাদের ওই দিনে স্কুলে অনুপস্থিত দেখিয়ে এক দিনের বেতন কেটে দিয়েছেন। স্কুল বন্ধ দিয়ে সব শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী শিক্ষা সফরে অংশ নিলেও পরের দিন প্রধান শিক্ষকের নির্দেশনায় সব শিক্ষক কর্মচারীরা ওই দিন স্কুলে উপস্থিত ছিলেন বলে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। শিক্ষা সফরে না যাওয়ায় ওই দুই শিক্ষককে প্রধান শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দিয়ে তাদেরকে অনুপস্থিত দেখিয়ে এক দিনের বেতন কেটে দেন।

অভিযুক্ত শিক্ষক ফারজানা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ওই বিদ্যালয় পরিচালনা কমিটির (অ্যাডহক) সভাপতি মনিরুজ্জামান রুবেল এই প্রতিবেদককে বলেন, আমি অ্যাডহক কমিটির সভাপতি হলেও এখানে একাডেমিক সব দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষকই। তিনি সব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি দায়িত্ব নেয়ার পরে সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন স্কুলে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে ওই শিক্ষক অসুস্থতার কিছু ছবি পাঠান।
ঐ শিক্ষক তো আমি দায়িত্ব নেয়ার আগে থেকেই স্কুলে অনুপস্থিত রয়েছেন।

এই বিসয় জানতে চাইলে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সহাকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন গত ডিসেম্বর মাস থেকে শারীরিকভাবে অসুস্থ থাকায় স্কুলের আসছেন না। ম্যানেজিং কমিটির সব সদস্যের সিদ্ধান্ত মোতাবেক তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাই তিনি বিদ্যালয় অনুপস্থিত আছেন। ঐ শিক্ষকের পরিবর্তেও কয়েকজন শিক্ষকের পদ শূন্য থাকায় ৪ জন অতিথি শিক্ষক দিয়ে ক্লাসের পাঠদান করানো হয়।

কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি আমি শুনছি। তবে কোনো শিক্ষক স্কুলে না এসে বেতন নিতে পারবে না। অন্য কাউকে সে তার পরিবর্তে নিয়োগ দিতেও পারবে না। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী এই প্রতিবেদককে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আর কোনো শিক্ষক স্কুলে না যেয়ে সরকারি বেতন-ভাতা নিতে পারবেন না। তিনি তার পরিবর্তে কাউকে নিয়োগ দিয়ে তাকে দিয়ে ক্লাসও কারাতে পারবে না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

editor

Recent Posts

মনপুরায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনও আবু মুছার বিরুদ্ধে

ভোলার মনপুরায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের সরকারি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ…

2 minutes ago

জ্বালানি সংকট ও সম্পর্ক জোরদারে কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি পণ্যের অস্থিরতা মোকাবিলা ও উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী…

16 minutes ago

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে ২০০ ডাস্টবিন

পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ২০০টি ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু…

27 minutes ago

দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান করার সুপারিশ…

40 minutes ago

নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

58 minutes ago

ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে ২২.৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে পেন্টাগন।…

60 minutes ago

This website uses cookies.