
কুষ্টিয়া জেলার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে তার ভাড়াকৃত বাসার কক্ষ থেকে আটক করা হয়।
রবিবার (৭ মে) দিবাগত রাত ০০.০৫ ঘটিকার সময় খোকসা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা হাবিবুল্লাহর, নেতৃত্বে এসআই (নিঃ) দীপন কুমার ঘোষ, সঙ্গীয় ফোর্স এএসআই (নিঃ) মুশফিকুজ্জামান খান চৌধুরী, এএসআই (নিঃ) মোঃ খাদেমুল গাফ্ফার, কনেস্টবল মোঃ বাসানুর রহমান, মোঃ মেহেদী হাসান, সহ থানা এলাকায় খোকসা বাসষ্টান্ডে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিক্তিতে খোকসা থানাধীন বি-মির্জাপুর গ্ৰামস্থ শাহানাজ সুলতানা, স্বামী-মৃত আশরাফুল হক বাবু এর বাড়ীর ভাড়াটিয়া তার ভাড়াকৃত ঘরে মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেনসিডিল নিয়ে অবস্থানকালে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে খোকসা থানা পুলিশ।
আটককৃত হলো– রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বোয়ালিয়া এলাকার ইদ্রিস মোল্লার ছেলে সুজন মোল্লা (৩২)।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, আরও জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এই এলাকাই বাসা ভাড়া নিয়ে নিজেদের হেফাজতে রেখে আশ পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রজু করা হয়েছে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২