নাফনদীতে অভিযানে বিয়ার ও দেশীয় পিস্তল,বুলেটসহ আটক ১জন
করিম উল্লাহ, বিশেষ প্রতিনিধি, উখিয়াঃ
১৯ জানুয়ারী দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি ষ্টেশন টেকনাফে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোর ৪টারদিকে টেকনাফের নাফনদীতে অভিযান চলাকালীন কে,কে,খালের মোহনায় সন্দেহজনক একটি ডিঙ্গি নৌকা দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি হেচ্ছার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে প্রবেশ করে। কোস্টগার্ড সদস্যরা প্যারাবনের মধ্যে ঢুকে নৌকার তল্লাশী চালায়। এক পর্যায়ে নৌকায় থাকা কিছু লোক নৌকাটি নিয়ে একদিকে চলে যায় এবং আর কিছু লোক কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে বরফ কলের দিকে পালাতে থাকে। এসময় কোস্টগার্ড সদস্যরা বরফ কলের দিকে ধাওয়া করতে থাকলে বরফ কলের পুকুর পাড়ে ৪টি বস্তা ফেলে দিয়ে পালানোর সময় নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড ক্যাম্পে বসবাসরত মিয়ানমার নাগরিক মোঃ আয়ুব (২১) কে আটক করতে সক্ষম হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,জব্দকৃত দেশীয় পিস্তল, বুলেট, বিয়ার এবং চা পাতাসহ আটক ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং…
ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল এবং ভাইস…
ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে উসকানি এবং সহযোগিতার অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ…
রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দিয়েছে পরিস্থান পরিবহনের…
This website uses cookies.