Header Premium (728×90)

ভূমি অফিসে তালা ভেঙে কাগজপত্র তছনছ।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভূমি অফিসের পাঁচটি কক্ষের তালা ভেঙে ফাইল তছনছ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাগণ। খবর পেয়ে দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাউন্ডারী ওয়াল বেষ্টিত উপজেলা ভূমি অফিসের দক্ষিণে পার্শ্বের বাউন্ডারী ওয়ালের উপর লাগানো কাটা তারের বেড়ার কিছু অংশ কাটা। নিচ তলার পিছনে এবং সামনের দিকের দুটি জানালার দুটি করে গ্রিল কাটা হয়েছে। কাটা অংশ দিয়ে দূর্র্বৃত্তরা ভিতরে ভিতরে প্রবেশ করেছে বলে কর্তৃপক্ষের ধারনা।

অফিসের নিচ তলা ও দোতলার স্টাফ রুম, রেকর্ড রুম, নাজির রুম, সম্মেলন কক্ষ, সহকারি কমিশনারের অফিস রুমসহ ৫টি কক্ষের তালার হ্যাজবল এবং এসব রুমের ৯টি আলমারীর তালা ভাঙা হয়েছে। প্রতিটি আলমারির ফাইল ও কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

অফিসের নৈশ্য প্রহরি নাঈম হোসেন জানান, হঠাৎ করে তার সন্তানের অসুস্থতার কারণে রাত তিনটার দিকে তিনি অফিস থেকে বাড়িতে গিয়েছিলেন। সকালে অফিস খোলার সময় এঅবস্থা দেখে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম সহ সংশ্লিষ্টদের অবহিত করেন। তবে তিনি কাউকে কিছু বলে যাননি বলে স্বীকার করেন।

রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, সরেজমিনে দেখে এসেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুরে তাসনিম জানান, প্রাথমিক পর্যায়ে অফিসের কম্পিউটার, ল্যাপটপ সহ সমস্ত মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় পাওয়া গেছে, তবে কাগজপত্র তছনছ করা দেখা যাচ্ছে। তারা কি নিয়ে গেছে বা তাদের উদ্দেশ্য কি ছিল তা এখনি বলা যাচ্ছে না। যাচাই বাছাই দেখার পর এ বিষয়ে মামলা করা হবে ।

editor

Recent Posts

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

2 minutes ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

6 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

20 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

22 minutes ago

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…

31 minutes ago

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 hour ago

This website uses cookies.