Header Premium (728×90)

অপরাধ

আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) সহিংসতায় ২৫ মামলায় নতুন করে গ্রেফতার ৩

পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫টি মামলায় নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ১৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

আজ (১৪ মার্চ) মঙ্গলবার সকাল পর্যন্ত এ ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, মঙ্গলবার সকালে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ১৯৩ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। তবে শহরের বিভিন্ন পয়েন্টে ও আহমদ নগর এলাকায় পুলিশ ও বিজিবি সর্তক অবস্থায় রয়েছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, মার্চ মাসের ৩ তারিখে পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মার্চ থেকে আলাদাভাবে পঞ্চগড় সদর থানায় ২০ ও বোদা থানায় ৫টিসহ মোট ২৫টি মামলা করা হয়। এরপর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ও র‍্যাব।

editor

Recent Posts

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করায় সবুজ শেখ নামের এক ব্যক্তিকে…

22 minutes ago

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে বাসা পরিবর্তনকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও বিএনপি পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ…

26 minutes ago

পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়ে ইরান হুঁশিয়ারি…

35 minutes ago

এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ

সৌদি আরামকোর পাঠানো একটি এলএনজি কার্গো খালাস করা নিয়ে তৈরি হওয়া জটিলতায় দেশে গ্যাসের সরবরাহ…

38 minutes ago

গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৪৭ লাখ টাকা ব্যয়ের ড্রেন নির্মাণ প্রকল্পটি মেয়াদ পার হয়ে…

40 minutes ago

গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী…

47 minutes ago

This website uses cookies.