পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার
জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ টাকা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম সোহান নামে (৪৫) এক প্রতারককে প্রতারনা করে হাতিয়ে নেওয়া নগদ পঞ্চাশ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) অভিযানে চালিয়ে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিকুল রংপুরের গঙ্গার ছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিমউদ্দীনের ছেলে। তিনি জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। জানা যায়, গ্রেপ্তারকৃত রফিকুল দেশের বিভিন্ন জেলায় পুলিশে চাকুরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায়। জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকার নাদের মন্ডলের ছেলে গফুর মিয়াকে চাকরীর দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগ পেয়ে প্রতারককে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রতারিত গফুরের বাবা নাদের মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলো— প্রতিবেশী মৃত গোলা হোসেনের ছেলে আবু সামা (৩৫) ও মৃত সেকান্দর আলীর ছেলে মো. খোকন (৫০)। মামলার বাদী নাদের মণ্ডল জানান, তাঁর চার ছেলের মধ্যে তিনজন দিনমজুর ও দর্জির কাজ করেন। এরমধ্যে এক ছেলে গফুর মিয়াকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। প্রতারকচক্র স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে ছেলেকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কষ্টে জমানো ৫ লাখ টাকা নেয়। এরপর সে চাকরি দিতে পারেনি, বরং টাকা আদায়ের কথা অস্বীকার করে আসছে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, বাংলাদেশ পুলিশে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে সদর উপজেলার নারিকেলী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।
এআই-চালিত শপিং স্টার্টআপ ‘ফিয়া’র বিরুদ্ধে ‘কুকি স্টাফিং’ জালিয়াতির অভিযোগ উঠেছে। এর ফলে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল…
চট্টগ্রামের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ চালু হওয়ায় হবিগঞ্জের ৮১টি শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক হয়েছে।…
রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন ও সুলতানের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে ব্রুনেইয়ের সুলতান তাঁর পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল…
হবিগঞ্জের চুনারুঘাটে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের নানা উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণ শেষ…
This website uses cookies.