লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে আয়োজিত সালিসে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধ দাদা নজরুল ইসলামকে (৭০) গুলি করার ঘটনায় অভিযুক্ত নাতি মো. আশিককে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত আশিক একই এলাকার ইসমাইল হোসেন ফারুকের ছেলে। গত সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিরসনের লক্ষ্যে ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সে সময় আয়েশার সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং আয়েশা ক্ষিপ্ত হয়ে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি অবহিত করেন।
ঘটনা জানতে পেরে আশিক রাতেই এলাকায় ফিরে আসেন। পরদিন ৪ জুলাই বিকেলে সালিসের বিষয়ে ফের বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি বৃদ্ধ নজরুল ইসলামকে গুলি করেন। ঘটনার পর থেকে আশিক আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে ৬ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, পলাতক আসামি আশিককে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান…
পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায়…
দেশের বাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স…
লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা বেঙ্গল লজ্জাবতী বানর নিয়ে করা নতুন এক গবেষণায় উদ্বেগজনক চিত্র…
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজের কারণে সৃষ্ট ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন আমিরুন্নেছা…
This website uses cookies.