
চট্টগ্রাম নগরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে চকবাজার-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত 'ডিডিএন' নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে মুখোশধারী একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ জনের একটি মুখোশধারী দল আগ্নেয়াস্ত্রসহ তাদের অফিসে প্রবেশ করে। তারা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়, যা প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগেও একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। তাদের ধারণা, সেই চাঁদা দাবির ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২