
গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রাতে সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরের রাম মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবুকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধাসহ সারা দেশে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। পলাশবাড়ীতে দেশের সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণ করে তিনি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। ৯২ শতাংশ মুসলমানের বাংলাদেশে এই রাম মূর্তিসহ আরও বেশ কিছু বৃহৎ মূর্তি নির্মাণ স্থানীয়রা মেনে নিতে পারেননি। এমনকি রামের জন্মস্থান ভারতেও এমন বিশাল মূর্তি প্রকাশ্যে নির্মাণের নজির নেই বলে অনেকে দাবি করেন।
বাংলাদেশে হঠাৎ করে এই মূর্তি নির্মাণের উদ্যোগকে সাধারণ মানুষ সন্দেহের চোখে দেখেছিলেন, যা দুই দেশে বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্থানীয়রা কয়েক মাস ধরেই এই মূর্তি অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২