
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের চাপায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের ওপর ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সড়কজুড়ে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে স্থানীয়রা এগিয়ে আসলে দ্রুতগতিতে আসা নড়াইল এক্সপ্রেস নামের বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি গাড়ি উদ্ধারে স্থানীয়রা সহায়তা করতে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পরিবহনটি তাদের ওপর উঠে যায়। এতে বেশ কয়েকজন নিহত হন, তবে মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ভাঙ্গা থানার ওসি হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
ওসি আরও জানান, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২