
কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করে রেজুপাড়া বিওপির টহল দল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে তারা কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি। তারা হলেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। আটককৃতদের মধ্যে মংবা তংচংগা নামের এক ব্যক্তি নিজেকে বাংলাদেশি দাবি করে জাল জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করেন। তবে বিজিবির অনুসন্ধানে সেই নথিপত্র ভুয়া হিসেবে শনাক্ত হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃতরা মিয়ানমারের নাগরিক হলেও তারা দেশটির কোনো বাহিনীর সদস্য কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল জানান, বিজিবির পক্ষ থেকে আটজনকে থানায় সোপর্দ করার পর শনিবার (১১ জুলাই) তাদের বিরুদ্ধে সীমান্ত অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। তারা মিয়ানমারের কোনো বাহিনীর সদস্য কি না, তা তদন্ত ও যাচাই-বাছাই করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২