
মাদারীপুর সদর মডেল থানায় পুলিশি হেফাজতে থাকা ৩৫ বছর বয়সী এক নারী গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান ওই নারীকে আটক করেছিলেন। এরপর তাঁকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়। বর্তমানে থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় কার্যক্রম চলছে। সেখানে কোনো হাজতখানা না থাকায় ওই নারীকে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে তিনি গ্রিল ভেঙে পালিয়ে যান।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে দায়িত্বরত এসআই রমজান আলীসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এসআই মোকসেদুর রহমান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পালিয়ে যাওয়া ওই নারীকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সঙ্গে কথা বলেন।’.এদিকে ওই ঘটনায় শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সর্কেল) ফারিহা রফিককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২