কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে রুবেল (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রুবেল নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল তার বাবার দায়ের করা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই শেফালী আক্তার হাজতি রুবেলকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিলেন। বেলা ১১টার দিকে তিনি হাজতখানায় গিয়ে দেখতে পান যে, রুবেল তার পরিহিত শার্ট খুলে হাজতখানার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে এএসআই শেফালী আক্তার নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে অবহিত করেন। পরবর্তীতে ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিশোরগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ম্যাজিস্ট্রেট জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিকলী থানার ওসি মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল নিয়মিত মাদকসেবী ছিলেন। তার উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা মামলাটি দায়ের করেছিলেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে এনা পরিবহনের বাসের হঠাৎ ব্রেক এবং পেছনে থাকা হানিফ পরিবহনের…
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভায় অস্ত্র আইনের মামলায় পুলিশের অভিযোগপত্রভুক্ত আসামি ও…
ইন্দোনেশিয়ার বনাঞ্চলের ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার…
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান অসুস্থ হয়ে ঢাকার…
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা…
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ও একের পর এক মৃত্যুর বিপরীতে অস্ট্রেলিয়ায় চালু হয়েছে জাপানি প্রতিষ্ঠানের তৈরি…
This website uses cookies.