Header Premium (728×90)

অপরাধ

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু

ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট সহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকূরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরান হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে ১ সন্দেহ ভাজন ব্যক্তিকে আটক করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের ২টি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মতিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

editor

Recent Posts

উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী…

4 minutes ago

নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এক কোটি…

7 minutes ago

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

আটকের এক দিন পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা…

10 minutes ago

জাপানি বিনিয়োগ বাড়াতে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে সরকার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মারুবেনি…

11 minutes ago

ত্রিশালে নতুন সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন’র যাত্রা শুরু

‘নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ত্রিশাল নাগরিক অধিকার…

21 minutes ago

সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই ও দুই ভাতিজার মারধরে নূর হোসেন…

26 minutes ago

This website uses cookies.