Header Premium (728×90)

অপরাধ

মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘ দিন ধরে ১টি চক্র হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ১টি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসেন, ভিডিওটি ঘিরে এলাকা জুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে ফাঁদে ফেলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে, এর পাশাপাশি মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির ফলে এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ সমাজের উপর প্রভাব পড়ছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুগদা বাসিন্দা জানান, ভয় ও নিরাপত্তা জনিত কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে চায় না, তবে তারা চায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হয়।

মুগদা থানাধীন এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগ গুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

তবে অভিযোগে যাদের নাম উঠে এসেছে, বক্তব্য জন্য তাদের সাথে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করতে গেলে তারা সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেয় এবং তাদের বক্তব্য পাওয়া যায়নি, একই সঙ্গে এ বিষয়ে মুগদা থানা পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয় গুলো স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

saju

Recent Posts

বোস্টনের মাঠে মরক্কোকে হারিয়ে ফরাসি নীলে রঙিন বিশ্বকাপের আসর

বোস্টন স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে লড়াইয়ে এমবাপ্পের নৈপুণ্যে জয় তুলে নিল ফ্রান্স। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে…

3 minutes ago

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে ফিফার ব্যাখ্যা

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা ২০২২ কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং নিয়ে ওঠা বিতর্কগুলোর…

18 minutes ago

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

চীনের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জন শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক…

4 hours ago

কোয়ার্টার ফাইনালে ফেভারিট ফ্রান্সের মুখোমুখি মরক্কো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফেভারিট ফ্রান্স ও মরক্কো। শিরোপা জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে…

4 hours ago

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে ফ্রান্স। এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে…

5 hours ago

দেশে চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন হয়নি,…

5 hours ago

This website uses cookies.