ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২।
৭ জুন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:— মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) এবং মো. ফরিদ (৩৩)।
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, তেজগাঁও ও দারুস সালাম এলাকায় কয়েক জন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের ১টি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়, পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ১ পর্যায়ে তাদের কাছে থাকা ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ ৮৯ হাজার টাকা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের কাছে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
মেজর এম মুবীন রহমান তাপস তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
This website uses cookies.