জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ মে সোমবার দুপুর পৌনে ২টায় কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার কাপ্তাই লেক সংলগ্ন মুন্সি মিয়া টিলা রিজার্ভ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গামাটি জেলা সদর থানার কিল্লামুরা এলাকার, কালাচান চাকমার ছেলে কিনা মিত্র চাকমা (৪৬), জুরাছড়ি থানার কুসুমছড়ি এলাকার, কৃষ্ণ রতন চাকমার ছেলে সবিমল চাকমা (৩৬) এবং একই থানার বালুখালী এলাকার, মৃত রাবনা চাকমার ছেলে হরিলাল চাকমা (৫০)।
ডিবি পুলিশ জানান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক-নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ১টি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহ ভাজন ওই ৩ ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, এ সময় অপরাধ দমনে যেকোন সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশরে সূত্রে জানা যায়, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে, ও রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, জেলাকে সম্পূর্ণরূপে অপরাধ মুক্ত রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…
নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…
This website uses cookies.