ফখরুল আলম সাজু
সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার মঈনপুর এলাকায় ধান ব্যবসায়ী আব্দুল হককে কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে মঈনপুর পুরাতন হাসপাতাল ও ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের আজর আলীর ছেলে আব্দুল হক শরীষপুর এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, পথে মঈনপুর পুরাতন হাসপাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১ দল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
দুর্বৃত্তরা দেশী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়।
পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২