ফখরুল আলম সাজু
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প ও গোদনাইল মাঝিপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, এ সময় তাদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫ মার্চ বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২১ জনকে আটক করা হয়।
এছাড়া ২ জন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি, ৫ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আরও ৬ জনকে গ্রেফতার করা হয়, সব মিলিয়ে মোট ৩৪ জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেফতার কৃত হলেন:- মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২