জান্নাতুল ফাহিমা তানহা
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের হালিশহর থানার আলোচিত ইসমাঈল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি প্রান্ত দাশকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
২৪ই ডিসেম্বর বুধবার নগরের আকবর শাহ থানা এলাকার সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, আসামি প্রান্ত দাশের বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায়, তার বাবার নাম রণ দাশ, অন্যদিকে নিহত মোহাম্মদ ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন, জীবিকার তাগিদে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর হালিশহর এলাকায় বসবাস করতেন।
গত ২২ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে মোহাম্মদ ইসমাঈল হালিশহর থানার বারুনীঘাট এলাকার “মা কর্পোরেশন” নামীয় একটি বেকু গ্যারেজ এলাকায় গেলে সেখানে অবস্থানরত প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে।
এরপর তাকে গ্যারেজের ভিতরে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়, এতে ইসমাঈল গুরুতর আহত হন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দেওয়া হয়।
তিনি ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে পরিবারের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর মোহাম্মদ ইসমাঈলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কাঞ্চন বাদী হয়ে হালিশহর থানায় ৫জন এজাহারনামীয় ও একজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি প্রান্ত দাশ নগরের আকবর শাহ থানা এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ১০টি কার্যকর পদক্ষেপ গ্রহণ…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, ডিসেম্বরের দিকে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।…
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের সব জেলায় শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা…
ঝালকাঠি পৌর শহরের তিনটি সড়কে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন সিলকোটের কাজ করা হলেও…
মরক্কোর বিপক্ষে ম্যাচে ভিএআর রিভিউ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরক্তি প্রকাশ করেছেন নরওয়েজিয়ান তারকা…
শারীরিক অসুস্থতার কারণে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে রাজধানীর কন্টিনেন্টাল…
This website uses cookies.