মোঃ রাব্বি হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে গত ২০/১২/২০২৫ খ্রি. (শনিবার ) ০১.৪৫ ঘটিকার সময় দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫), পিতা- মোঃ সালেহ উদ্দিন আহমেদ, মাতা-মোছাঃ সামেদ্য আহমেদ, স্থায়ী সাং-পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, বর্তমান ঠিকানা- ঘাসিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী…
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এক কোটি…
আটকের এক দিন পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা…
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে সরকার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মারুবেনি…
‘নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ত্রিশাল নাগরিক অধিকার…
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই ও দুই ভাতিজার মারধরে নূর হোসেন…
This website uses cookies.