মোঃ মনির মন্ডল
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ধর্ষিতা শিশুর পিতা বলেন, আমার মেয়ে গত বুধবার পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১ টার দিকে চায়ের দোকানী আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু জানায়নি। পরে ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়। বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান
চালিয়ে বিকেলে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে স্পেন ও বেলজিয়ামের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও দেখা গেল সমর্থকদের…
ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের…
ফ্রান্সের টানা সাফল্যের রহস্য নিয়ে মুখ খুললেন কোচ দিদিয়ের দেশম। নিজের কোচিং দর্শনের চেয়ে খেলোয়াড়দের…
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। কানসাসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায়…
খুলনার সোনাডাঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে পুলিশের এএসআই দম্পতিকে গ্রেপ্তার…
নিজেকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা করা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন…
This website uses cookies.