মো: ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার রসুলপুর গ্রামে এক কিশোরী (১১) ধর্ষণের শিকার হয়েছে।
আনোয়ার (৩২) নামে স্থানীয় এক বখাটে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
সূত্র জানা যায়, ধর্ষণকারী আনোয়ার মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
২৩ নভেম্বর রবিবার দুপুরের দিকে একই ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে ভিকটিম এর পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়, এ সময় লম্পট আনোয়ার সুযোগ বুঝে তাকে জোরপূর্বক জঙ্গলাবিষ্ট এলাকায় ধর্ষণ করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে লম্পট আনোয়ার পালিয়ে যায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি বলছে বলে জানান দেন তিনি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন বলেন, এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২