Header Premium (728×90)

অপরাধ

ফেনী ফুলগাজীতে তিন আসামি গ্রেফতার দুইজন সাজাপ্রাপ্ত একজন গাঁজা সহ আটক

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী জেলা ফুলগাজী থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

৮ই নভেম্বর শনিবার রাতে এসআই দিপলু কুমার বড়ুয়া সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে মাঈন উদ্দিনকে গ্রেফতার করেন।

অন্যদিকে, এএসআই বিপ্লব বড়ুয়া ও এএসআই বিজয় কর্মকার সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফেনী সদর থানার মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জাকির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।

এছাড়াও, এসআই আমির হোসেন ও এএসআই রিমন ঘোষ সহ অন্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফুলগাজী থানার নিয়মিত মামলার আসামি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. এরশাদ উল্যাহ হৃদয়কে নিলক্ষী ব্রিজের কাছে গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

editor

Recent Posts

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

14 minutes ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

30 minutes ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

51 minutes ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

1 hour ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

2 hours ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

2 hours ago

This website uses cookies.