Header Premium (728×90)

অপরাধ

কুমিল্লা চান্দিনায় ৬ বছরের শিশুকে অপহরণ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ৬ বছরের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলা থেকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ, এ ঘটনায় অপহরণ কারী শিশুটির আপন ফুফা মোহাম্মদ হানিফ (৪৮) কে আটক করা হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল দিকে বাগেরহাট জেলার রামপাল থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হানিফকে পুলিশ আটক করেন, পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামিকে চান্দিনা থানায় নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

আটক কৃত মোহাম্মদ হানিফ কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর আপন ফুফা।

পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার নামে হানিফের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-দ্বন্দ্ব চলছিল, এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ফাতেমা স্বামী-সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন, এতে প্রতিশোধ নিতে হানিফ গত ২৯ অক্টোবর বুধবার সকালে শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যান।

শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার দিশেহারা হয়ে পড়ে, পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, অপহরণকারী হানিফই শিশুটিকে নিয়ে গেছেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, অপহৃত শিশুর মা নাহিদা আক্তার বুধবার থানায় লিখিত অভিযোগ করার পর আমরা তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণ কারীর অবস্থান শনাক্ত করি, পরদিন সকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও আসামিকে আটক করতে সক্ষম হই।

তিনি আরও জানান, শুক্রবার সকালে ভিকটিম ও আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে, পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।

saju

Recent Posts

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে সংলাপের আহ্বান জানালেন পোপ লিও

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সংকট…

7 minutes ago

আর্জেন্টিনার জয়ে নিন্দুকদের নিয়ে ফেসবুকে খোঁচা দিলেন শাহনাজ খুশি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। নিজের ভেরিফাইড…

22 minutes ago

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায়…

37 minutes ago

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকা ছাড়াল

দেশের ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকায় পৌঁছেছে। রোববার…

52 minutes ago

টেইলর সুইফটের বিয়ের স্থানের আবর্জনা সংগ্রহ করে বিক্রি করছেন শিল্পী

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের ভেন্যুর চারপাশ থেকে সংগ্রহ করা আবর্জনা স্বচ্ছ বাক্সে ভরে…

1 hour ago

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের…

1 hour ago

This website uses cookies.