ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ঢাকা সাভারে চাকরি প্রত্যাশী এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণের ঘটনা ঘটেছে, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার সহকর্মীর চিৎকারে স্থানীয়রা তিন ধর্ষককে আটক করলেও আরও একজন পালিয়ে যায়।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী, তার আগে বুধবার রাতে সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকার এস এম জুয়েলের হাউজিংয়ের ভিতরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ঝাউচর উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মোঃ রাসেল, একই এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ কবির হোসেন, মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ শরীফ হোসেন এবং দক্ষিণ মেইটকা গ্রামের মোঃ সোহরাবের ছেলে সোহাগ মিয়া।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার ভুক্তভোগী নারী চাকরির জন্য সাভার শ্যামপুর এলাকার অর্কিড গার্মেন্টস যান, সেখান থেকে সহকর্মী মোঃ রাকিব হাসান লাবুর সঙ্গে বাসায় ফেরার পথে ঝাউচর এলাকার এস এম জুয়েলের হাউজিংয়ের সামনে পৌঁছালে চারজন বখাটে তাদের পথ আটকে ফেলেন, পরে ওই নারীকে জোরপূর্বক কলাবাগানের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে, পরে ওই নারী ও তার পুরুষ সহকর্মীর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তিনজনকে আটক করে, তবে সোহাগ নামের এক আসামি কৌশলে পালিয়ে যায়।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সবুজ জানান, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২