Header Premium (728×90)

অপরাধ

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদী দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 
রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেফতাররা হলেন- গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৮), উপজেলার উজানচর ইউনিয়নের ১নং দিরাজতুল্লা মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ মৃধা, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, দেওয়ানপাড়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজি আরিফের ছেলে কাজি অপু (২৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা করা হলে গতকাল রাতে অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

saju

Recent Posts

দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি…

25 minutes ago

দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া…

40 minutes ago

এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ: সাইন্সল্যাব মোড় অবরোধে স্থবির যান চলাচল

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।…

55 minutes ago

ক্রমবর্ধমান বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কেন প্রয়োজন উন্মুক্ত পন্থা

বাংলাদেশে বন্যা ও জলাবদ্ধতার প্রকোপ বাড়ার পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গত ৭০ বছর ধরে…

1 hour ago

গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণা: জেএসডি

জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনকে জনগণের ম্যান্ডেট অস্বীকার এবং রাজনৈতিক প্রতারণা হিসেবে অভিহিত করেছে…

1 hour ago

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, নতুন ইতিহাসের সাক্ষী বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।…

2 hours ago

This website uses cookies.