স্টাফ রিপোর্টার
রংপুর।
আজ (৩ সেপ্টেম্বর) বুধবার দুপুরে লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৫) নামের
১ জন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। আসামির উপস্থিতিতে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার অতুল অধিকারীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র্যাব-১৩-এর একটি দল হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর বিরুদ্ধে একটি মামলা করে র্যাব।
এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে রজনীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) কে এম হুমায়ুন রেজা স্বপন জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২