ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
রাজধানীর ঢাকা যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকা হতে ৯০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান। গ্রেফতারকৃতের নাম: শাহেদ আলী (৩৬)।
২ আগস্ট শনিবার বেলা ০২ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও মাইক্রোবাস সহ গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিএমপির ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ঢাকায় প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মাতুয়াইল ইউলুপে অবস্থান নেয় ডিবি পুলিশ। বেলা ০২ ঘটিকায় মাইক্রোবাসটি থামানোর নির্দেশ প্রদান করা হয়। এসময় গাড়িতে থাকা শাহেদ আলী নিজ হাতে বের করে দেওয়া মতে ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২