পাবনা সদরের মালিগাছা খোদাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০) এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী আরোপ আলীর বাড়িতে রাত তিনটার দিকে মাইক্রোবাস নিয়ে ৯ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘর খুলতে বলে। এবং বাড়িতে অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে দাবী করে তারা আরোপ আলীর ঘরে রাখা বাক্স খুলতে বলে। আরোপ আলী তাদের জানায় বাক্সে গরু বিক্রির টাকা ছাড়া অবৈধ কিছু নেই। তারপরও চাপাচাপি করে বাক্স খুলিয়ে বাক্সে রাখা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় আরোপ আলীর চিৎকারে তার বাড়ির ও আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে টাকা নিয়ে অন্যরা পালিয়ে গেলেও একজন জনতার হাতে আটক হয়। আটক ব্যক্তির নিকট থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে বলে জানান তারা। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার সময় একজনকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি বিশেষ অপারেশন বাইরে আছেন থানায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২