Header Premium (728×90)

অপরাধ

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গনপিটুনীর শিকার প্রেমিক খেলনা পিস্তলসহ উদ্ধার করলো পুলিশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে পিটুনীর শিকার হয়েছে প্রেমিক সাব্বির (১৮)। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাকে একটি খেলনা পিস্তলসহ পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাত থেকেই দু’দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মিথিলা (১৬) সাথে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ২০২১ সালে প্রেম ভালোবাসা করে পালিয়ে চলে যায়। পরে আবার তারা বাড়ী ফিরে আসে এবং যার যার মা-বাবার কাছে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারী পাবলিক করে বিবাহ করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায়  গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় ছেলে-মেয়ে যোগাযোগ করে। ছেলেটি মেয়ের বাড়িতে আসে। তখন মেয়ের বাবা মোঃ আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল  মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দু’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Akash Hossain

Recent Posts

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

34 seconds ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

4 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

6 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

26 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

31 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

43 minutes ago

This website uses cookies.