উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার রাজার উপজেলাধীন রাজারহাট চত্বরে আজ (২৯ জানুয়ারী) রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে দৈনিক মানবজমিনের পাঠকজমিন ফোরাম রাজারহাট উপজেলা শাখার উদ্যােগে উপজেলার পত্রিকা বিক্রেতা হকার সহ অসহায় ও দুঃস্হ ১৫০ জনের মাঝে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন - রাজারহাট উপজেলার ওসি আব্দুল্লাহিল জামান,
ওসি (তদন্ত ) প্রাণকৃষ্ণ দেবনাথ, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাব রাজারহাটের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এনামুল হক।
পাঠকজমিন রাজারহাট শাখার আহবায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন- প্রেসক্লাবের সহসভাপতি এম.আজিজুল হক, যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়, প্রেসক্লাবের সদস্য রনজিৎ কুমার রায় ও সোহেল রানা বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সদস্য হীমেল কুমার মিত্র সহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২