ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে ধান ব্যবসায়ী নিহত আজই জানা যাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম দক্ষ মানবসম্পদ গড়ার নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের পাঁচ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬)নামে চাচা খুন হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোছাইনগীরের বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সাথে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ করলে ঘাতকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

আপডেট সময় : ০৬:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫