
র্যাব-১৫, কক্সবাজার গোপন সূত্রে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ বাজারস্থ জনৈক আবু সিদ্দিক মার্কেট এর বিসমিল্লাহ ফার্মেসীর পূর্ব পাশে টেকনাফ কক্সবাজারগামী পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদেরভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ২৭/০১/২০২৩ খ্রিঃ তারিখ অনুঃ ২২.৩০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছে ফরিদ উল্লাহ @ ফরিদ আলম (৩৪), পিতা- নুরুল আলম, মাতা- জহুরা বেগম, স্ত্রী- রাশেদা বেগম, স্থায়ী সাং- উত্তর বড়ইতলী,০৯ নং ওয়ার্ড, টেকনাফ- ইউপি, বর্তমান সাং- নতুন কল্যানপাড়া, ০৪ নং ওয়ার্ড, টেকনাফ- ইউপি, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৭,৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, উক্ত ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২