দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান: মাহমুদুর রহমান মান্না।
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ড. মোঃ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।
তিনি বলেন, ড. মোঃ ইউনূস এই কথা বলতে পারেন না যে, ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে। বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’
নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জিসপের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ নাগরিক ঐক্যর সভাপতি আরও বলেন, যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথবাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ড. মোঃ ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়।
মাহমুদুর রহমান মান্না বলেন
মানুষ বলে কোথায় ঐক্য শুধুতো অনৈকের ধ্বনি শুনি। ড. মোঃ ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.