Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রায়গঞ্জে চান্দাইকোনাতে মহাসড়কে অবৈধভাবে প্রাচীর নির্মানে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জাকির হোসেন রনি, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র জনতা, ব্যবসায়ী ও অধিবাসীবৃন্দরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ঘন্টাব্যাপী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের সিকদার পেট্রোল পাম্প সংলগ্ন  ভুক্তভোগী ছাত্র জনতা, ব্যবসায়ী ও অধিবাসীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, ফাহিম আহমেদ, সাইয়্যেদা ইসলাম সামা, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা সিরাজী, মটর শ্রমিক আব্দুল্লাহ, চাতাল ব্যবসায়ী ওমর ফরুক পান্না, মেসার্স সিকদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিবুল ইসলাম সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজু আহমেদ, স্থানীয় ঈমাম মো. আবু রায়হান, আসলাম  প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পের আওতায় চান্দাইকোনা ইউনিয়নে অবৈধভাবে সীমানাপ্রচীর নির্মাণ করা হচ্ছে। চান্দাইকোনা একটি বৃহত্তর বাণিজ্যিক এলাকা, যেখানে গড়ে উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, খাদ্য গুদামসহ ছোট বড় অসংখ্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান। সর্বসাধারণের নিত্যপ্রয়োজনীয় কাজে তাদের বের হতে নানা দূর্যোগের স্বীকার হতে হচ্ছে।  অবৈধভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধ করা না হলে এক দফা আন্দোলন গড়ে তোলা হবে।

সরেজমিন পরিদর্শন পূর্বক রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আপনাদের এই যৌক্তিক দাবির বিষয়ে উদ্ধৃতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এবং জনকল্যাণে এই প্রাচীর নির্মাণ বন্ধ করা হবে। এই আশ্বস্ত করে মানববন্ধন ও বিক্ষোভ শেষ হয়।

selim

Recent Posts

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

10 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

34 minutes ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

47 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

56 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 hour ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

2 hours ago

This website uses cookies.