Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুর মহানগর যুবলীগের কর্মী সভা ও সদস্য সংগ্রহ শুরু

রংপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনকে শক্তিশালী করতে কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে রংপুর মহানগর যুবলীগ।
সোমবার দুপুরে রংপুর নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়। কর্মী সভার আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবলীগের সহসভাপতি হেলাল হোসেন, যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ ও শহীদুজ্জামান লাভলু, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, দপ্তর সম্পাদক আরবার হোসেন রিয়েল, রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় বক্তারা বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের কারনে উন্নয়নের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আওয়ামীলীগ নিয়ে ষড়যন্ত্র করছে। আর তাদের মদদ দিচ্ছে আমেরিকা। এই সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য এবং বিএনপি জামায়াত কে মোকাবিলায় আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত যুবলীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল থেকে কাজ শুরু হয়েছে।
সেই ধারাবাহিকতায় রংপুর মহানগর যুবলীগের কর্মী সভা ও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হলো। তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহে যাতে বিএনপি জামায়াতের দোষর কিংবা সমর্থনকারীরা ঢুকে না পরে, সেদিকে লক্ষ রাখার আহবান জানান নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Md Akash Hossain

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

15 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

18 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

1 day ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

1 day ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

1 day ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

1 day ago

This website uses cookies.