রংপুর বিভাগের ২য় ধাপের উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার রংপুর
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের রংপুর বিভাগের নির্বাচিত ২১ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ জুন) বৃহস্পতিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
এসময় নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। আমাদের দেশ হবে সোনার বাংলা।
তিনি আরও বলেন, যে শপথ নিলেন, সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুন্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
শপথ অনুষ্ঠানে রংপুর বিভাগের নির্বাচিত ২১ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ অংশ নেন।
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…
চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…
কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…
একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…
This website uses cookies.