স্টাফ রিপোর্টার রংপুর
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী, আন্তর্জাতিক খ্যাতি পরমাণু বিজ্ঞানী ডা. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যু বার্ষিকী আজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এমএ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
তিনি তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
এ উপলক্ষে পীরগঞ্জের ফতেপুরস্থ মিয়া বাড়িতে আজ (৯ মে) বৃহস্পতিবার সকালে ডা. ওয়াজেদ ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল।
এছাড়াও পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জুমকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের স্পিকার,
স্থানীয় সংসদ সদস্য ডা. শিরীন শারমীন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করবেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে ডা. এমএ ওয়াজেদ মিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের সময় স্ত্রী শেখ হাসিনা সহ জার্মানীতে অবস্থান করছিলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও তাদের সঙ্গে ছিলেন।
১৫ আগস্টের নৃশংস ঘটনার পর ৭ বছর স্ত্রী সন্তানদের নিয়ে তিনি নির্বাসিত জীবন কাটান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২