Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রোজায় দ্রাব্যমুল্যর উর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের পীরগাছার বাজার ঘুরে দেখা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। সব প্রকার সবজির দাম উর্ধ্বমুখি। খুচরা ও পাইকারি পর্যায়ে সবজির দাম এখন ভোক্তার নাগালের বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।প্যাকেটজাত আটা ৬৫ টাকা, মুশুরির ডাল ১২০ টাকা, ছোলার বুট ১০০ টাকা, মুগের ডাল ১৮০ টাকা, ডিম ৪০ টাকা হালি, সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার এবং খোলা তেল ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
আজ (১৪ মার্চ) বৃহপতিবার
সরজমিন পোর্টরোড বাজার, নথুল্লাবাদ বাজার, রুপাতলী বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ভোক্তাদের সাথে কথা হলে তারা বলেন, শীত মৌসুমে সবজির দাম কম থাকলেও রমজান মাসের শুরুতেই সবকিছুর দামই ঊর্ধ্বমুখি। বিশেষকরে দুধ, চিনি, ছোলা বুট ও ডাল, বেগুন, আলু, পেঁয়াজ ও মসলার মতো অনেক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সীমাহীন কষ্টে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দর ওঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছিল, সে জন্য দাম একটু কম ছিল কিন্তু রোযা উপলক্ষ্যে সবকিছুর দাম ক্রমেই বেড়ে চলেছে।কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শিম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৮০ টাকা, মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ফুলকপি পিস কেনা যাচ্ছে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, কাঁচামরিচের কেজি (বিন্দু) ১২০ টাকা। টমেটো ৪০ টাকা, আলু ৪০ টাকা, ডায়মন্ড আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ২০০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২০ টাকা, হলুদ ২৬০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পুরল ৪০ টাকা, শসা ৮০ টাকা, লতা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ৪০ টাকা, লেবু কেজি ১২০ টাকা, আধা ২০০ টাকা, ধনিয়া পাতা ১২০ থেকে ২০০টাকা
খেজুর কেজি ৪০০ থেকে ১ হাজার অন্যদিকে চাল কেজি প্রতি কাটারি ৬৬ টাকা, ইন্ডিয়ান ৭৫ টাকা, ৪৯ চাউল ৫৫ টাকা, ২৯ চাউল ৫৫ থেকে ৬০ টাকা, বিআর (২৮) ৬৪ টাকা, বিআর (২৯) ৫৮ টাকা, কাটা চাল ৪২ টাকা, আতব ৪৮ টাকা, পোলাও ৯০ থেকে ১০০ টাকা। এদিকে মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগী প্রতি কেজি ২০০ টাকা, কক ৩২০ টাকা, লেয়ার কক ৩৫০ টাকা, ক্লাসিক (সোনালী) ৩২০ টাকা, কালার বাট ২৯০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, খাসি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে আগের তুলনায় তেমন পরিবর্তন দেখা যায়নি।

Md Akash Hossain

Recent Posts

ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেছেন…

58 seconds ago

ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক

ভারতে রাজমিস্ত্রির কাজ শেষে অবৈধভাবে দেশে ফেরার পথে নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে…

23 minutes ago

ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের

চট্টগ্রামে অতিরিক্ত কমিশন ও হিসাবের অস্বচ্ছতার অভিযোগে ফুডপান্ডাকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।…

33 minutes ago

ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়ার নতুন সংগ্রহ ‘শারদ অর্পণ’-এ মডেল হয়েছেন…

43 minutes ago

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের গোডাউন লুট ও দখলের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী…

53 minutes ago

রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ১২, কার্যক্রম স্থগিত

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত…

56 minutes ago

This website uses cookies.