Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে মাদ্রাসার সহ-সুপার পদের নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালি গ্রামের আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহ-সুপার পদের নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ওই পদে আবেদনকারী জাহিদ হাসান নামে এক প্রার্থী জেলা প্রশাসক ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকতার্সহ বিভিন্ন দপ্তরে এ লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহকারী সুপারের পদ খালি থাকায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মেহরুবা মনা ৮ লাখ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে যোগ্যতা বিহীন ওই মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের পায়তারা করিতেছে। সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদারের শিক্ষাগত যোগ্যতা দাখিল-৩য় বিভাগ, আলিম ৩য় বিভাগ, ফাজিল ২য় বিভাগ ও কামিল ২য় বিভাগ।সহকারী সুপার পদে সচ্ছতা নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিয়ে হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে নিয়োগের প্রস্ততিসহ আনুসাংগিক ব্যবস্থা করেছেন। তার মাদ্রাসা পরিচালনার যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানে অযোগ্য লোককে নিয়োগ দেয়া হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়ার অপুরনীয় ক্ষতি হবে। ম্যানেজ প্রক্রিয়ায় অযোগ্য মোঃ হেলাল উদ্দিন তালুকদারকে যাহাতে নিয়োগ না দিয়ে যোগ্য ও সচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবি জানানো হয় অভিযোগে।

ইতোপূর্বেও একই প্রক্রিয়ায় নিরাপত্তা কর্মী পদে মোঃ মানির হোসেরে কাছ থেকেও ৮ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

ঘুষ দেয়ার অভিযোগ সহকারী মৌলভী মোঃ হেলাল উদ্দিন তালুকদার অস্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি মেহরুবা মনা জানান, মাদ্রাসায় কোন রকম কোন নিয়োগ বানিজ্য হয় না। এর আগের নিয়োগগুলো সচ্ছতার ভিত্তিতে হয়েছে, নিয়োগ খরচও নিজেরা দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা গুজব ও ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী সচ্ছতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে নিয়োগ সংশিষ্টরা যাকে যোগ্য মনে করবে তাকে নিয়োগ দিবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, ওই মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে।

Md Akash Hossain

Recent Posts

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…

21 minutes ago

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

48 minutes ago

ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…

59 minutes ago

সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…

1 hour ago

আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…

2 hours ago

ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…

2 hours ago

This website uses cookies.