Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত পারভেজ ফকির (২৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ ফকির (২৭) কালিয়া থানাধীন সুক্তগ্রাম সাকিনের মৃত লিয়াকত ফকিরের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সকাল দশ টার দিকে নড়াগাতি থানাধীন মাউলি ইউনিয়নের অন্তর্গত মহাজন ফেরিঘাটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক চন্দ্র মন্ডল ও এসআই (নিঃ) মোঃ মফিজ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পারভেজ ফকির (২৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Md Akash Hossain

Recent Posts

২৭ আগস্ট প্রকাশ করা হবে স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা

সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামী ২৭ আগস্ট প্রকাশ…

7 seconds ago

গণভোটের ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা কীভাবে বুঝলেন, প্রশ্ন জামায়াত আমিরের

জুলাই আন্দোলনের রাষ্ট্র সংস্কারের দাবি ও গণভোটের চারটি প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির…

13 minutes ago

২০২৬ বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা ফিফার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ৪৮ দলের এই আসরে চ্যাম্পিয়ন…

29 minutes ago

দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা…

43 minutes ago

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

পাবনা সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার…

60 minutes ago

সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ উপলক্ষে বৃহস্পতিবার তিনি…

1 hour ago

This website uses cookies.