এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ
পিতার মৃত্যুর পরও শবদেহ বাড়িতে রেখে দু'চোখের জল ভাসিয়ে এস এস সি পরীক্ষায় অংশ নিতে হয়েছে প্রয়াতের কন্যার।
আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে কন্যাকে।
আজ ধর্ম বিষয়ে পরীক্ষার দিন। পরীক্ষার্থী কন্যা রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দার কন্যা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা।
মেমেসিং মারমা'র পিতা উপাচিং মারমা (৪৭) গতকাল (২৬ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যায় কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। প্রয়াত উপাচিং মারমা পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি কিডনি রোগে ভুগছিলেন বলে কুকিমারা এলাকার গ্রাম প্রধান (কারবারী) চিংসুই মং মারমা জানিয়েছেন।
কারবারী সুইচিং মং আরও জানান, মেমেসিং মারমার পিতার একটি কিডনি অনেক দিন আগে থেকে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসারে জীবন যাপন করতেন। তাঁর কন্যা পিতার শবদেহ বাড়িতে রেখে আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ মঙ্গলবার বিকেলে প্রয়াত সুইচিং মং মারমার ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে (প্রয়াত) কুকিমারা গ্রামের শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলতি এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২