মো: আলাউদ্দীন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো: নুরুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ মো: আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা, হামদ-নাত, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলাম, আরবি প্রভাষক শহিদুল্যাহ, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: আসাদুল্লাহ, নুর ইসলাম, আ: মাজিদ, আরিফ বিল্লাহ, রেখা খাতুন, সুমাইয়া, আ: সালাম, সালমা পারভীন, হোসেন আলী, মো: আবু বক্কর সিদ্দিক, জি এম শফিকুল ইসলামসহ মাদ্রাসার এবতেদায়ী শ্রেণী থেকে ফাজিল পর্যায়ের ছাত্র-ছাত্রী প্রমুখ।
দিবসটির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেন, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাব, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, নেংগী মাধ্যমিক বিদ্যালয়, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়, মানপুর মহিলা দাখিল মাদ্রাসা, মোহাম্মদনগর দাখিল মাদ্রাসা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২