Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ

স্বাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধি

লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ব্যাগ, খাতা, পেন্সিল, পেন্সিলবক্স, কাটার, জুতাসহ স্কুলের বিভিন্ন সরঞ্জামা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার সহায়তায় নাটোর জেলার লালপুর উপজেলার ডেবরপাড়া বুধিরামপুর গ্রামে অবস্থিত শুভসংঘ স্কুলে এসব সামগ্রী সরবরাহ করা হয়। নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উদ্বেলিত হয় স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় পারভেজ, নুর আলিফ, তাবাসুম, আফসানা মিমি শিক্ষার্থীরা বলে, ‘নতুন ব্যাগ, জুতা, খাতা পাইয়া, অনেক ভালো লাগছে। এই স্কুলের আপা আমাদের খুব আদর করে পড়ান শিখান।
বসুন্ধরা শুভসংঘ স্কুলে পড়তে পেরে আমরা আনন্দিত।’ দোলন খাতুন, নদী খাতুন, পপি খাতুনসহ
করয়েকজন অভিভাবক বলেন, ‘এই এলাকায় কোন স্কুল ছিল না। আমাদের সন্তানরা পড়ালেখা করতে পারতে না। এখন বসুন্ধরা শুভসংঘ স্কুল হয়েছে। ছেলে-মেয়েরা অনেক আগ্রহের সাথে প্রতিদিন স্কুলে আসে। এখানে ভালো পড়াশোনাও হয়। এই গ্রামে স্কুল দেওয়ায় বসুন্ধরা গ্রুপের মালিকের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাদের ভালো করুক, এই দোয়া করি।’ বিতরণকালে উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লালপুর কলেজের পদর্শক আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সারা দেশে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে অভাবনীয় এক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবাহিকতায় গত বছরের ১২ ডিসেম্বর মাসে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের ডেবরপাড়ায় বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু করা হয়।

Md Akash Hossain

Recent Posts

মক্কা চুক্তি বনাম ইসরাইল-আমিরাত জোট: মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত-ইসরাইলের সামরিক ও গোয়েন্দা…

17 minutes ago

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় ছাত্রশিবির…

17 minutes ago

মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

সম্পর্ক ছিন্ন করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে বাঁচানোর একটি সাহসী সিদ্ধান্ত বলে…

31 minutes ago

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা: শেখ হাসিনার সামনে কী পথ খোলা?

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তার পাসপোর্ট…

47 minutes ago

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র ছাড়া সুশাসন অসম্ভব: গোলটেবিল সংলাপ

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু ধারার রাজনীতি বজায় রাখতে আমলাতন্ত্রকে সম্পূর্ণ পেশাদার, দক্ষ ও রাজনীতিমুক্ত…

51 minutes ago

কিংবদন্তি অভিনেতা জসিমের জন্মদিনে ফিরে দেখা তার বর্ণাঢ্য জীবন

ঢালিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জসিমের জন্মদিন আজ। অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও…

1 hour ago

This website uses cookies.