রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর বাকরের হাট বাজারে বীরদর্পে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেটে বিতরন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক ।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে।
সরকারের পদত্যাগ ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উলিপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মোতলেবুর রহমানের নেতৃত্বে, এই লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হযরত আলী বিপ্লব ওয়াসি, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুর আলিম নুরু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম মইন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুলতান আহমেদ, প্রমুখ ।
লিফলেট বিতরণের সময়,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বে মোঃ আব্দুল খালেক, বলেন অবৈধ সরকার, অবৈধ সংসদ বাতিল সহ অতি শীঘ্রই সরকারকে পদত্যাগ সহ দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২