নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনে টিকিট পেলেন মুক্তি
স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগে মনোনয়ন পেলেন কহেলী কুদ্দুস মুক্তি। কোহেলি কুদ্দুস মুক্তি হলেন, মরহুম আব্দুল কুদ্দুস এমপির সুযোগ্য কন্যা।
কোহলি কুদ্দুস মুক্তি শিক্ষা জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কলেজ লাইফে রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) মনোনয়ন ফর্ম তুলেছিলেন, কিন্তু দল থেকে মোনোনয়ন ফর্ম দিয়েছিলেন বর্তমান এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
মনোনয়ন পেয়ে মুক্তি বলেন, বাবার আদর্শ মেনে বড় হয়েছি। জনগনের প্রতি বাবার যে বিশ্বাস, ভালোবাসা ছিলো সেই ধারা অব্যাহত রেখে জনগণের বিপদে-আপদে পাশে থাকতে চাই। আমাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনিত করায় মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার বাবা সারা জীবন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে দেশের জন্য কাজ করেছেন।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…
This website uses cookies.